হোম পেজ বানী নবী না কি রসুল কে বড়!

নবী না কি রসুল কে বড়!

224
0
নবী না কি রসুল কে বড়!-Baba Jahangir BD

নবী না কি রসুল কে বড়!

এটাই প্রমাণিত হলো রসুল ছোট না বড়!

কোনো ফেরেস্তাকে নফ্স এবং রুহ দেওয়া হয়নি, সুতরাং ফেরেস্তাদের নফ্সও নাই, রুহও নাই। সুতরাং মানুষের সঙ্গে এবং যে-কোনো জীবের সঙ্গে সামান্য তুলনাই দেওয়া যায় না। কেউ যদি তুলনা দিতে চান তাহলে এটা তার একান্ত নিজস্ব মত। যে ফেরেস্তাদের নফ্স এবং রুহ দুইটির একটিও নাই, সেই ফেরেস্তাদের থেকে আল্লাহ্ রসুল নির্বাচন করেন। কোরান-এর সুরা ফাতির-এ তো প্রথমেই বলে দেওয়া হলো যে, আল্লাহ্ ফেরেস্তাদের থেকে রসুল নির্বাচন করেন। আবার কোরান-এ সুরা হজ-এ বলা হলো যে, ফেরেস্তাদের থেকে এবং মানুষ হতে রসুল নির্বাচন করা হয়। রসুল মানুষ হতে যেমন নির্বাচন করা হয়, তেমনি রসুল ফেরেস্তাদের থেকেও নির্বাচন করা হয়। ভালো করে লক্ষ্য করুন, ফেরেস্তাদের জ্ঞানের কিন্তু মানুষের জ্ঞানের সঙ্গে তুলনাই চলে না। কারণ ফেরেস্তাদের সবাই একবাক্যে মেনে নিয়েছে যে, আমাদের জ্ঞান মানুষের জ্ঞানের সঙ্গে তুলনাই চলে না, তথা একবাক্যে বলা যায় যে, অল্প জ্ঞানের অধিকারী হয়েও ফেরেস্তাদের থেকে রসুল নির্বাচন করা হয়। তা হলে রসুল ফেরেস্তা এবং রসুল মানুষ। কিন্তু কোরান-এ কোথাও এই কথাটি একটি বারও বলা হয়নি যে, নবি ফেরেস্তাদের থেকে নির্বাচন করা হয়। নবির কথাটি যখনই আসে তখনই মানুষ হতে নবি বানাবার কথাটি পাই। ফেরেস্তারা মানুষ হতে নিম্নমানের বলেই ফেরেস্তাদের থেকে নবি বানাবার কথাটি কোরান-এ একবারও নাই। অথচ রসুল বানানোর কথাটি যখনই আসে তখনই ফেরেস্তাদের কথাটি পাই। যেহেতু ফেরেস্তাদের থেকে কোনো নবি বানাবার কথাটি কোরান-এ নাই এবং ফেরেস্তাদের থেকে রসুল বানাবার কথাটি কোরান-এ আছে সেই হেতু রসুল হতে নবি উন্নতমানের; উন্নতমানের এই জন্যই বলছি যে, নবি কেবলমাত্র মানুষ হতে বানানো হয়। যদি বলা হতো, ফেরেস্তারা মানুষ হতে শ্রেষ্ঠ, তাহলে রসুলকেই উন্নতমানের বলা যেত। তাহলে ইহা পরিষ্কার হয়ে গেল যে, রসুল ছোট এবং নবি বড়।

 

-ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here