খারেজিদের বয়ান: খারেজিদের মুখে এ কী কথা শুনি!
পৃথিবী নামক ছোট্ট গ্রহটিতে যতগুলো ধর্ম আছে অথবা বিরাজ করছে সব ধর্মই স্রষ্টাকে মানে। এই স্রষ্টারই বিভিন্ন নামে বিভিন্ন ধর্ম মানে। যেমন : আরবিতে আল্লাহ, ফার্সিতে-খোদা, বাংলায়-ঈশ্বর এভাবে অনেক নামেই স্রষ্টাকে ডাকা হয়। এখন সবচাইতে বড় প্রশ্নটি হলো সব ধর্মই তো আল্লাহকে মানে কিন্তু মহানবি মোহাম্মদকে কয়জনে মানে? সোজা উত্তরটি হলো, মানে না। যারা মহানবি মোহাম্মদকে মনে-প্রাণে মানে তারাই মুসলমান এবং তাদের ধর্মটাই ইসলাম। এই ইসলামের মধ্যে অনেক মতভেদ দেখতে পাই। কোনো-কোনো মতে আল্লাহকে মানে কিন্তু মহানবি মোহাম্মদকে মেনে নেওয়াটাকে হারাম-হারাম বলে চিৎকার করে। মাননীয় দন্ত চিকিৎসক ডা. জাকির নায়েক তারই পরিচালিত পিস টেলিভিশনে প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, মোহাম্মদকে মানা ‘হারাম হ্যায়!’। পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশের অনেকেই এই কথাটি মেনে নিতে পারেন নাই। এই ওহাবি ও সালাফি ফেরকার অনেকের মুখে এই কথাটি শুনে মুচড়া-মুচড়ি শুরু হয়ে যায়। এদিকে দুবাই ও সৌদি আরব মেনে নিলেও পঞ্চান্নটি মুসলিম দেশের চাপে নীরবতা অবলম্বন করেন। এটা পেটের মধ্যে নিতে পারেন না, আবার ফেলে দিতেও পারেন না, অনেকটা বিরক্তিকর অবস্থায় ফেলে দেবার মতো। খারেজিরাই মুসলমানদের প্রথম ফেরকা। এই ফেরকার জনক এবং প্রধানের নাম হলো জুলখাইশ। অনেকেই হয়ত জানে না যে, এই খারেজিদের নাহ্ওয়ানের যুদ্ধের আগে যে নেতৃত্ব দিয়েছিল সে একজন রমণী ছিল। তার নাম সাত্তোবা-বিনতে-সাজন। যেহেতু এরা নারী নেতৃত্ব মেনে নিতে চায় না, তাই এই ফেরকাটি ভুলেও এই নামটি উচ্চারণ করে না। কারণ তাদের উপর ফতোয়াটি পড়ে যায়। জুলখাইশ মহানবি মোহাম্মদকে বলেছিলেন, ‘আপনি ন্যায় বিচার করুন এবং আল্লাহ্কে ভয় করুন।’ এই রকম জঘন্য কথাটি শোনার পর খলিফা ওমর ফারুক এবং খালেদ-বিন-ওয়ালিদ মহানবির নিকট অনুমতি চাইলেন শিরচ্ছেদ করার। মহানবি বললেন, ‘তোমরা জানিয়া রাখ, এই জুলখাইশ হইতে একদল লোকের আগমন হবে যাদের নামাজ-রোজার কাছে তোমাদের নামাজ-রোজাও অনেক ছোট মনে হবে।’ মহানবি আরও বলেছিলেন তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে, ‘তোমরা আরও জানিয়া রাখ, এই দলটি আল্লাহকে মানার কথা বলবে এবং এদেরও অনেক অনুসারী হবে।’
-মারেফতের গোপন দর্শন : অনেকেরই অজানা
চেরাগে জান শরীফ
ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল-সুরেশ্বরী
[ বাবা জাহাঙ্গীর লিখিত সকল বই কিনতে কল করুনঃ ০১৭১৭৬৩৬৩৫৩ ]
#babajahangir #babajahangirbd #sufism #fbpost #viraltrend #trending #babajahangirbookspdf
















