Diyar-e-Ishq Mein Apna Maqam Paida Kar দিয়ার-ই-ইশক মে আপনা মাকাম পয়দা কর
“দিয়ার-ই-ইশক মে আপনা মাকাম পয়দা কর” (Diyar-e-Ishq Mein Apna Maqam Paida Kar) কালামটি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি এবং দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের একটি অমর সৃষ্টি।
কবিতাটি আল্লামা ইকবালের বিখ্যাত উর্দু কাব্যগ্রন্থ ‘বাল-ই-জিবরিল‘ (Bal-e-Jibreel) থেকে নেওয়া হয়েছে, যা ১৯৩৫ সালে প্রকাশিত হয়। কবিতাটির মূল শিরোনাম হলো “জাভেদ কে নাম“ (জাভেদের নামে)। কবিতাটি ইকবাল তার কনিষ্ঠ পুত্র জাভেদ ইকবালকে উৎসর্গ করে লিখেছিলেন। সেই সময় জাভেদ ইকবাল লন্ডনে পড়াশোনা করছিলেন। পুত্রের মাধ্যমে ইকবাল আসলে মুসলিম তরুণ প্রজন্মকে (যাদের তিনি ‘শাহিন’ বা বাজপাখি বলে সম্বোধন করতেন) একটি বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন। কালামটি বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী তাঁর সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ (৩য় খন্ড) বইহতে সংগৃহীত…….
কী হাকছে ফারিশতাউনে ইকবাল কী গমমাজী
কোন অধিকারে ফেরেশতারা ইকবালের অতীতের ভুলগুলোর হিসাব লিখবে..?
গুশতাখ হ্যায় করতা হ্যায় ফিতরাত কী হিমা বান্দী
ভুলগুলোর মাঝে আমি তো আজন্ম বন্দি হয়েই আছি..
খাকী হ্যায় মগার ইশকে আন্দাজ হ্যায় আফলাকী
যদিও মাটির মানুষ আমি, কিন্তু প্রেম উঁচু আকাশের অধিবাসী করেছে..
রুমী হ্যায় না শামী হ্যায় কাশী না সামারকান্দী
আমি রুমিও নই,শামিও নই, কাশিও নই আর সামারকান্দিও নই..
সিখলাই ফারিশতাউকো আদম কী তরফ ইছনে
ফেরেশতাদের কে শিখিয়ে দিলেন খোদা আদমের মর্যাদা সম্পর্কে..
আদম কো শিখাতা হ্যায় আদাবে খোদাওয়ান্দী
তারপর আদম কে শিখিয়ে দিলেন কেমন করে খোদার নৈকট্য পাওয়া যায়