হোম পেজ বানী ইসলামের মেজাজি বিষয়ঃ সার্বজনীনতার পাশেই সংকীর্ণতা

ইসলামের মেজাজি বিষয়ঃ সার্বজনীনতার পাশেই সংকীর্ণতা

162
0
Baba Jahangir BD
Baba Jahangir BD

ইসলামের মেজাজি বিষয়ঃ সার্বজনীনতার পাশেই সংকীর্ণতা


ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

আদর্শলিপি কোনো সাহিত্য নয়। সাহিত্যের প্রশ্নে এর মূল্য শূন্য। আদর্শলিপিকে সাহিত্য বললে সবাই হাসবে। অথচ এই আদর্শলিপি সবাইকে পাঠ করতে হয়েছে। বড়-বড় সাহিত্যিকদের একদিন মনোযোগ সহকারে এই আদর্শলিপি পাঠ করতে হয়েছে। এই আদর্শলিপিই একজন সাহিত্যিককে এগিয়ে নিয়ে গেছে। এগিয়ে যাবার পর আর আদর্শলিপি হাতে নিতে হয় না। নেবার প্রয়োজন ফুরিয়ে গেছে। নেবার প্রয়োজনটি আপসে আর থাকে না। ইসলামের মেজাজি বিষয়গুলো আদর্শলিপির মতো প্রথম পাঠ। প্রথম পাঠ অতিক্রম করতে পারলে মেজাজি বিষয়গুলির প্রয়োজন থাকে না। যিনি বা যারা মেজাজি বিষয়গুলির ঊর্ধ্বে উঠে গেছেন কেবল তাদের জন্য আর দরকার হয় না। কিন্তু ইসলামে মেজাজি বিষয়গুলোর প্রয়োজন আছে এই জন্য যে, এই মেজাজি বিষয়গুলো পাঠ করার পরই আসল বিষয়গুলোতে তথা হাকিকি বিষয়গুলোতে যারা আসতে পেরেছে তাদের জন্য মেজাজি বিষয়গুলোর আর প্রয়োজন হয় না। মেজাজি বিষয়গুলোর আলোচনা করতে পারে এবং অপরকে শিক্ষা দেবার জন্য বুঝাতে পারে, কিন্তু নিজের জন্য আর দরকার হয় না। এটা একটি অতি সাধারণ কথা। একটি হালকা-পাতলা উপদেশ। একজন এম.এ. পাশ ব্যক্তি যদি বসে-বসে একা-একা আদর্শলিপি পাঠ করতে থাকেন তো অন্য লোকেরা এই পাঠ দেখে অবাক হবে, চমকে যাবে এবং মনে-মনে মাথায় গন্ডগোল হয়েছে কি-না ভাববে। আবার পাশে যদি নাতির বয়সের কেউ থাকে তাহলে অবাক হবে না এবং পাগল হবার চিন্তাটি করবে না। কারণ তখন মনে করা হবে যে এই আদর্শলিপিটি নাতিকে পড়াবার জন্য পড়ছেন, নিজের জন্য নয়। কারণ যিনি আদর্শলিপি পড়াচ্ছেন তিনি আদর্শলিপির বহু ঊর্ধ্বে। অপরকে আদর্শলিপি শিক্ষা দেবার জন্য ছাত্র হতে বেশি পাঠ করতে হয়, অথচ এই বেশি পড়াটা নিজের জন্য নয়, বরং ছাত্রকে শিক্ষা দেবার জন্য। এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালো করে জানা না থাকলে খান্নাস মিশ্রিত খেসাল (খাইসলত) অনেক রকম ধোঁকা দিতে পারে এবং দিচ্ছে এবং এর নমুনা এত বেশি হয়ে গেছে যে, সারাজীবন আদর্শলিপিই পাঠ করতে হবে। অনেকটা মাছিমারা কেরানির মতো। অনেকটা অন্ধ অনুকরণ-অনুসরণের ধর্মান্ধতার মতো যা কেবল সমাজের বুকে হিংসা, মারামারি করতে উৎসাহ যোগায়। গবেষণার পার্থক্যটি রুদ্ধ করে দেয় এবং একই স্থানে অবস্থান করার বলপ্রয়োগ করে ও চালিয়ে যায়। এ রকম করে-করেই সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানটির মাথায় আঘাত করা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানটিকে ধর্মান্ধতার কুফলে মারামারির পর্যায়ে নামিয়ে দেয় এবং লেংড়া যুক্তিতর্কের ধূম্রজাল তৈরি করে। আমরা এখন কোন ধর্মান্ধতার পর্যায়ে নেমে এসেছি তা সবাই কমবেশি বুঝতে পারছি।

-মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা
-ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here