হোম পেজ অন্যান্য খেলাফত শব্দটির অর্থ কী? খেলাফত কত প্রকার ও কী কী?-Baba Jahangir Book...

খেলাফত শব্দটির অর্থ কী? খেলাফত কত প্রকার ও কী কী?-Baba Jahangir Book PDF

4
0
Baba Jahangir BD

খেলাফত শব্দটির অর্থ কী? খেলাফত কত প্রকার ও কী কী?


ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

সুফিবাদের ভাষায় খেলাফত শব্দটির অর্থ হলো আপন পীরের প্রতিনিধিত্ব করা। এখানে প্রতিনিধিত্ব বলতে এই বুঝায় যে, সেই খেলাফতপ্রাপ্তরা মুরিদ করতে পারবে। এক কথায় বলতে গেলে, খেলাফত তাকেই দেওয়া হয় যিনি খলিফা হবার উপযুক্ত। এই খেলাফতকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন-

  • খেলাফতে আম,
  • খেলাফতে খাস,
  • খেলাফতে খাসসুল খাস এবং
  • খেলাফতে এহতেরাম।

সাধারণভাবে যাদেরকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত মনে করে তাদেরকে যে খেলাফত দেওয়া হয় উহা খেলাফতে আম। তারপর খেলাফতে খাস : যারা খুবই প্রিয় তাদেরকে যে খেলাফতটি দেওয়া হয় উহাকেই খেলাফতে খাস বলা হয়। তারপরে হলো খেলাফতে খাসসুল খাস : এই খেলাফতটি গুরুর অতি নিকটের এবং অতি প্রিয় যারা তাদেরকে দেওয়া হয় এবং তাদের নামের একটি তালিকা দিতে দেখা যায়। তারপরের খেলাফতটির নাম খেলাফতে এহ্তেরাম। ইহাকে সম্মানজনক খেলাফতও বলা হয়। মুরিদ না হয়েও যাদেরকে এই খেলাফত দেওয়া হয় উহাই খেলাফতে এহতেরাম। কোনো এক দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য একটি দেশ যে ডিগ্রি প্রদান করে উহাই সম্মানজনক ডিগ্রি। তেমনি সুফিবাদের গুরুরা অন্য গুরুকে যে-খেলাফত প্রদান করেন উহা সম্মানজনক খেলাফত। এই খেলাফতের ভাগগুলো বুঝতে না পেরে অনেকেই অনেক রকম ভুল করে বসে।
খাজা গরিবে নেওয়াজ হাজার-হাজার খলিফা করে গেছেন, তাদের মধ্যে যারা খাসসুল খাস তাদের একটি তালিকাও ছিল। আমি যতদূর জানি তার মধ্যে এক নম্বর খলিফা ছিলেন বাবা কুতুবুদ্দিন বকতিয়ার কাকি, তারপরে বাবা রাংরেজ, তারপর বাবা শাক্কার শাহ্, তারপর বাবা সাওয়ালি এবং আরো অনেকে। খাজা বাবার এই সকল সনদপ্রাপ্ত খলিফাদের ধ্যান সাধনা করে কামেল হওয়া যায়। সুতরাং আমার শেষ কথাটি হলো, মুরিদ হবার আগে আপনি যার কাছে মুরিদ হতে যাচ্ছেন তিনি কি সত্যিই খেলাফত পেয়েছেন? যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে আপনি মুরিদ হতে পারবেন। আমাদের পীর বাবা কালান্দার জাহাঙ্গীর-এর কয়েকজন খলিফার নাম আমার জানা আছে। আমার পীর বাবার প্রধান খলিফা হলেন ফরিদপুর জেলার বাবা আজম শাহ্, তারপর ঢাকা শহরের বাড্ডায় অবস্থিত জনাব সৈয়দ তারিক, তারপর নোয়াখালির বেগমগঞ্জের ডা. রশিদ, তারপর মানিকগঞ্জ জেলার জনাব আলাউদ্দিন, তারপর বরিশালের মেহেদি মাসুদ, তারপর চাঁদপুর জেলার মোস্তফা চৌধুরী এবং আরো অনেকে।

-নিবেদক মায়েজউদ্দিন আল সুরেশ্বরী

-মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা
ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here